শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
শীতার্তদের হাতে কম্বল তুলে দেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে বাগেরহাট প্রেসক্লাবের অডিটরিয়ামে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছার ও সহকারী কমিশনার সৌরভ কুমার মন্ডল।

 

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আলম টুকু, মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ামীন আলী, দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান, তথ্য প্রযুক্তি সম্পাদক এস এস সোহানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার মানবিক দায়িত্ব। শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, শুধু সরকার নয়, সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকেও মানবিক কাজে এগিয়ে আসতে হবে। এতে সমাজে মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, প্রেসক্লাব শুধু সংবাদ পরিবেশনেই নয়, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, যা অন্য সংগঠনগুলোর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

অনুষ্ঠান শেষে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক অসহায় নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দ লক্ষ্য করা যায়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765