শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাট-১ আসনে স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

বাগেরহাট-১ আসনে স্বতন্ত্রপ্রার্থী এস এম মুশফিকুর রহমান জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

 

সংবাদ সম্মেলনে এস এম মুশফিকুর রহমান বলেন, এর আগেও তিনি খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে জনগণের বিপুল সমর্থন পেলেও তৎকালীন ফ্যাসিস্ট সরকারের প্রভাব ও অনিয়মের মাধ্যমে তার বিজয় ছিনিয়ে নিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি এ ঘটনার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যান।

 

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর তিনি আদালতে রিট পিটিশন দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত তার পক্ষে রায় প্রদান করেন এবং স্বল্প সময়ের মধ্যে তাকে শপথ করানোর জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। তবে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে পড়ায় নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে সেই নির্দেশনা বাস্তবায়ন করতে পারেনি।

 

সংবাদ সম্মেলনে তিনি জানান, পরবর্তীতে নির্বাচন কমিশন তাকে আশ্বাস দেয় যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে তাকে শপথ গ্রহণের ব্যবস্থা করা হবে। এই বাস্তবতা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তিনি বাগেরহাট-১ আসনের জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

 

এস এম মুশফিকুর রহমান বলেন, আমি সবসময় গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকারকে প্রাধান্য দিয়েছি। আমার এই সিদ্ধান্ত কোনো হতাশা থেকে নয়, বরং দেশের সামগ্রিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করেই নেওয়া।

 

সংবাদ সম্মেলনে  বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও এস এম মুশফিকুর রহমানের সমর্থকরা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765