শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




কুমিল্লায় শিশুসহ ৪ জনকে কুপিয়ে হত্যার পর গণপিটুনিতে অভিযুক্ত নিহত

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০১৯

কুমিল্লার দেবীদ্বারে এক ব্যক্তি দুই পরিবারের নারী ও শিশুসহ চারজনকে কুপিয়ে হত্যা করেছে। এঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। পরে স্থানীয় জনগণের পিটুনিতে নিহত হয়েছেন মোখলেছুর রহমান নামে অভিযুক্ত ওই ব্যক্তি। বুধবার সকাল ১১টায় দেবিদ্বার উপজেলার রাধানগর গ্রামে পুকুরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন শিশু। তারা হলেন- রাধানগর গ্রামের মো. শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম (৪০), তার ছেলে আবু হানিফ (১২) এবং একই গ্রামের নুরুল ইসলামে স্ত্রী নাজমা আক্তার (৩৬) ও তার মা মাজেদা বেগম (৫৫)।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার জানান, রাধানগর গ্রামের মোখলেছুর রহমান একে একে তিন নারী ও এক শিশুকে কুপিয়ে হত্যা করে। সে পেশায় রিক্সা চালক।

স্থানীয়রা জানান, মোখলেছুর মাদকাসক্ত ছিল। মাদক সেবন করতে করতে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন জানান, মোখলেছুর রহমানকে নিয়ে স্থানীয়রা ভিন্ন ভিন্ন মন্তব্য করছেন। আমরা ঘটনাস্থলে আছি। মোখলেছুর রহমান কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বের করার চেষ্টা করছি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765