শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাটে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৬ জুন, ২০২২

‘মাদক সেবন রোধ করি, সুস্থ্য সুন্দর জীবন গড়ি’ এই প্রতিপাদ্যে বাগেরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে রোববার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদ¶িণ করে এই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বুলু শেখের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট হাফিজ-আল-আসাদ, ডেপুটি সিভিল সার্জন হাবিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জী, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, যুগ্ম-সম্পাদক শেখ আজমল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, মাদক দ্রব্যের কুফল সম্পর্কে সকলকে আরো বেশি সতর্ক হতে হবে। সকলে সচেতন হলে মাদকের ভয়াবহ ¶তি হতে সমাজকে রক্ষা করা যাবে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারী ও সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765