রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে কোন আলোচনা হতে পারে না – ড. এবিএম ওবায়দুল ইসলাম।

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারকে আমরা ক্ষমতা থেকে হটাতে চাই। বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে কোন কথা বলার সুযোগ নাই। কোন আলোচনা হতে পারে না। তারা গনতন্ত্র পছন্দ করে না, সন্ত্রাস, দূর্নীতি, কুশাসন পছন্দ করে। আগামীতে আমরা এদের হটিয়ে ক্ষমতায় আসবো। শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে বাগেরহাটে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে তিনি একথা বলেন।

 

জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপিরজেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলমের সঞ্চলনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসরাম গোরা, বিএনপি নেতা লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, ব্যারিষ্টার শেখ জাকির হোসেন, সৈয়দ নাসির আহরম্মদ মালেক, সরদার অলিউর রহমান পল্টু, ফরাজী মনিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশীদ, সাধারন সম্পাদক সুজাউদ্দীন মোল্লা সুজন, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নেওয়াজ মো. গোলাম রসুল তরফদার, সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল প্রমুখ।

ইফতার মাহফিলে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সহাস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765