শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাটে শিক্ষকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

এস এম সামছুর রহমান, বাগেরহাট
  • প্রকাশ: বুধবার, ১৬ মার্চ, ২০২২
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসি এ মানববন্ধন

বাগেরহাট এসবি নাটইখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৬ মার্চ) দুপুরে স্কুলের সামনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসি এ মানববন্ধনে অংশ নেয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, স্থানীয় মোশারেফ শেখ, প্রাক্তন শিক্ষার্থী সবুজ মিনা, অভিভাবক মাহফুজা বেগম, শাহদাত হোসেন, মোঃ সোহেল শেখ, মোঃ মনির শেখ, শিক্ষার্থী শ্যাবনী সাহা, মোঃ ইয়াছিন প্রমুখ।

 

বক্তারা বলেন, মোঃ সোহায়েব ইসলাম এসবি নাটইখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার পর থেকে বিদ্যালয়টি অনেক ভালোভাবে চলছে। কিন্তু বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক এনামুল হক রুমিসহ স্থানীয় কিছু স্বার্থান্নেসী মহল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। এরআগে হিন্দু ধর্মীয় শিক্ষক নীপা রায় চৌধুরীকে প্রকাশ্যে অপমান করায় তিনি বিদ্যালয় থেকে চলে যেতে বাধ্য হয়েছেন।


তারা বলেন, প্রধান শিক্ষক একজন ভাল মানুষ। তার প্রচেষ্টায় বিদ্যালয়ের অনেক দরিদ্র ও অসহায় শিক্ষর্থী ভাল লেখা পড়া করতে পারছেন। প্রধান শিক্ষক নিজ উদ্যোগে গ্রামের অনেক দরিদ্র শিক্ষার্থীদের অর্থনৈতিক ভাবে সহযোগীতা করেন। কিন্তু তার বিরুদ্ধে নানা ভাবে অপপ্রচার ও ষড়যন্ত্র করা হচ্ছে। কম্পিউটার শিক্ষক এনামুল হক রুমি কম্পিউটার বিষয়ে পাঠদান করার সক্ষমতা নেই বলে শিক্ষার্থীরা দাবী করেন।

পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিল থেকে শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানানো হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765