শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বাগেরহাটে চিংড়ি গবেষনা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৭ জুন, ২০২১

বাগেরহাটে চিংড়ি গবেষনা কেদ্রের বার্ষিক গবেষনা অগ্রগতি ও গবেষনা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের সেমিনার কক্ষে ভার্চুলালি যুক্ত হয়ে এই কর্মশালায় উদ্বোধন করেন, বাংলাদেশ মৎস্য গবেষনা ইনিস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ।

 

বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মৎস্য গবেষনা ইনিস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: জুলফিকার আলী, খুলনা বিশ্ববিদ্যালয়ের এফ এম আর টি ডিসিপ্লিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আব্দুর রউফ, মৎস্য অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপপরিচালক মো: আবু ছাইদ, পাইকগাছা লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: লতিফুল ইসলাম, বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের উপ-পরিচারক শামসুন নাহার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এস এম রাসেল, খুলনা বিশ্ববিদ্যালয়ের এফ এম আর টি ডিসিপ্লিনের অধ্যাপক ড. শেখ মোস্তাফিজুর রহমান, ড. মো. গোলাম সরোয়ার, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ, এম রাকিবুল ইসলাম, মোল্লা এন এস মামুন সিদ্দিকী, ড. এ,এস,এম তানবিরুল হক, এসও মো: শরিফুল ইসলাম প্রমুখ। চিংড়ি গবেষনা কেন্দ্রের আগামী এক বছরের গবেষনা পরিকল্পনা প্রণয়ন করা হয়। কর্মশালায় সামাজিক দুরত্ত্ব মেনে বিভিন্ন পর্যায়ের মৎস্য কর্মকর্তা, চিংড়ি চাষী ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765