বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

পাবনা প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০১৯

পাবনার সুজানগরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাইফুল ইসলাম গেদা ওরফে গেদালাল (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, সাইফুল আন্তঃজেলা ডাকাতদলের সদস্য ও পুলিশের তালিকাভুক্ত ডাকাত।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হাসামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম ওরফে গেদালাল উপজেলার নরসিংহপুর গ্রামের হাবিবুর রহমান মোল্লার ছেলে।

সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার জানান, মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে থেকে ডাকাত সদস্য সাইফুলকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য রাত আড়াইটার দিকে অভিযানে যায় পুলিশ। উপজেলার হাসামপুর ঈদগাহ মাঠের সামনে পৌঁছামাত্র উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তার সহযোগী ডাকাত সদস্যরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ডাকাতদল পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সাইফুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি জানান, এ ঘটনায় তিন পুলিশ সদস্য এসআই মিনারুল ইসলাম, কনস্টেবল আমজাদ ও কনস্টেবল নুরুল ইসলাম আহত হয়েছেন। তাদের সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাইফুলের বিরুদ্ধে পাবনা ও মানিকগঞ্জ থানায় কয়েকটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, দু’টি গুলি খোসা, একটি হাসুয়া, একটি ড্যাগার, একটি প্লাস ও দুটি টর্চলাইট উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765