রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




বাগেরহাটে হামলা ও মিথ্যা মামলা থেকে বাঁচতে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপাকে পড়েছেন সাবেক চেয়ারম্যান মাহবুবর রহমান সিকদার। সুধু তিনি নয় তার সমর্থক আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও এলাকা ছেড়ে চলে যেতে হুমকী দেয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।

 

লিখিত মক্তব্যে মাহবুবর রহমান সিকদার উল্লেখ করেন, তিনি ১৯৯৭ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত পুটিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০০১ সালে জামায়াত বিএনপির যেসব সন্ত্রাসীরা তিনি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তারাই এখন আওয়ামী লীগের লেবাস ধরে আবারো তাদের নির্যাতন করছে। এবারের নির্বাচনে আ: রাজ্জাককে নৌকার মাঝি করা হয়েছে। তার আপন বড় ভাই মোশারেফ শেখ ইউনিয়ন বিএনপির সভাপতি, আরেক ভাই শাহ আলম জামায়াতের ইউনিয়ন সেক্রেটারী এবং অন্য এক ভাই আলী আজিম বাবুল মোরেলগঞ্জ উপজেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক। এরা কয় ভাই মিলে ২০০১ সালে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এখনও তাদের কাছে শান্তিপ্রিয় এলাকাবাসি জিম্মি।

তিনি অভিযোগ করে বলেন, এমন একজন মানুষকে নৌকার প্রার্থী করায় এলাকাবাসির অনুরোধে তিনি প্রার্থী হয়েছে। কিন্তু এই প্রার্থী হওয়ার পর থেকে তাকে উপর প্রতিপক্ষরা হয়রানি করছে।

গত ২৮ মার্চ তিনি নির্বাচনী প্রচারনায় ভাটখালী বাজারে যাওয়ার সময় গজালিয়া এলাকায় পৌছালে তার প্রতিদ্বন্ধি প্রার্থী আ: রাজ্জাকের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়। এতে তার দলের ১২/১৩ জন আহত হন। এঘটনায় তিনি মোরেলগঞ্জ থানায় মামলা করেন।

কিন্তু প্রতিপক্ষরা সুকৌশলে তার ভাই, ভাইপোসহ ৯ জনের নামে মিথ্যা মামলা দিয়েছে। এরপর থেকে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীদের এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকী দিচ্ছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765