বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা




শরণখোলায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার

শরণখোলা প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৩১ মার্চ, ২০২১
সবুজ শেখ (১৫)

বাগেরহাটের শরণখোলায় এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষিত স্কুল ছাত্রী সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী। এ ঘটনায় বুধবার সকালে শরণখোলা থানায় একটি মামলা দায়েরের পর প্রধান আসামীকে আটক করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষনের শিকার ওই ছাত্রী নানা বাড়ি থেকে লেখাপড়া করে। প্রতিবেশী বগী গ্রামের লিটন শেখের ছেলে সুন্দরবন বগী ইসলামিয়া দাখিল মাদরাসার ১০ম শ্রেনীর ছাত্র সবুজ শেখ (১৫) তাকে বিভিন্ন সময় উত্যক্ত করত। মঙ্গলবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে ওই ছাত্রী তার মামা বাড়ি থেকে নানা বাড়ি ফেরার সময় সবুজ শেখ ও তার তিন বন্ধুর সহযোগীতায় জোরপূর্বক পাশ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে মামি ঘর থেকে বেড়িয়ে এলে তারা দৌড়ে পালিয়ে যায়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমান জানান, এ ঘটনায় মেয়েটির মামা বাদী হয়ে সবুজ শেখসহ অজ্ঞাত আরো দুই জনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। বুধবার সকালে প্রধান আসামী সবুজ শেখকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটিকে পুলিশি হেফাজতে ডাক্তারী পরীক্ষা করাতে বাগেরহাট সদর হাসপাতালে আনা হয়েছে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765