রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




বাগেরহাট পৌরসভায় নির্বাচনে আওয়ামী লীগের খান হাবিবুর রহমান নির্বাচিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

বাগেরহাট পৌরসভায় নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী খান হাবিবুর রহমান বেসরকারী ভিাবে নির্বাচিত হয়েছে। তিনি পেয়েছেন ১৮৮৯৪ ভোট। অপরদিকে বিএনপির প্রার্থী মো. সাঈদ নিয়োজ হোসেন শৈবাল ভোট পেয়েছেণ ৩৩৮। বাগেরহাট পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজীর আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে রয়েছে ১ নং ওয়ার্ডে সরদার শামিম হাসান, ২ নং ওয়ার্ডে মো. মনিরুজ্জামান মনি, ৩ নং ওয়ার্ডে খান আবু বকর, ৪ নং ওয়ার্ডে কাজী তৌহিদুর রহমান জনি, ৮ নং ওয়ার্ডে রেজাউর রহমান মন্টু ও ৯ নং ওয়ার্ডে তালুকদ্রা ফারুক হোসেন । এর আগে পৌরসভার ৫ নং ওয়ার্ডে আবুল হাশেম শিপন, ৬নং ওয়ার্ডে তালুকদার আব্দুল বাকি এবং ৭ নং ওয়ার্ডে শাহ নেওয়াজ মোল্লা দোলন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছিল।

সংরক্ষিত কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে আসমা আক্তার, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে তানিয়া খাতুন এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে কোহিনুর বেগম ডালিম নির্বাচিত হয়।

বাগেরহাট পৌরসভার এই নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হয়। নির্বাচনে মেয়র পদে ২ জন, ৯টি ওয়ার্ডের মধ্যে ৬ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ১৫টি কেন্দ্রে ৩৮ হাজার ২ শত জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৯ হাজার ২৩৫ জন। ভোট প্রদানের হার শতকরা ৫০ দশমিক ৩৮ ভাগ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765