শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




বাগেরহাটে সমলয়ে চাষাবাদের চারা রোপনের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

বাগেরহাটের ফকিরহাটে সমলয়ে চাষাবাদের চারা রোপন উদ্বোধন করা হয়েছে। সকালে ফকিরহাট উপজেলার মাসকাটা এলাকায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রাইস ট্রান্সপ্লান্টর যন্ত্রের সাহায্যে ট্রেতে উৎপাদিত হাইব্রীড জাতের বোরো চারা রোপনের উদ্বোধন করেন, বাগেরহাটের জেলা প্রশাসক আ. ন. ম ফয়জুল হক।

উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মো: শফিকুল ইসলাম, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, বাগেরহাট কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক সঞ্চয় কুমার দাশ, আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আজিজুল কবির, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাছরুল মিল্লাত, বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইউনুস আলী শেখ প্রমুখ। এসময় বিভিন্ন কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিি সহ কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।

কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে ৫০ একর ব্লক প্রদর্শণী স্থাপনের মাধ্যমে হাইব্রীড জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদের জন্য জন্য ট্রেতে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টর যন্ত্রের সাহায্যে রোপন করা হবে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765