রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বাগেরহাটে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘণ্ট্যাব্যাপী এই মানববন্ধনে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা কমান্ড কাউন্সিলের উদ্যেগে মুক্তিযোদ্ধার সন্তানরা এই অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ শওকত হোসেন, মুক্তিযোদ্ধা নকীব সিরাজুল হক, মহব্বত হোসেন, মন্নু হাজরা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বাগেরহাট আহবায়ক আজিজুর রহমান, সদস্য সচিব শেখ আরাফাত হোসেন সুমন, সদর উপজেলার আহবায়ক জব্বার দর্জি, নাজমুল হাসান পলাশ প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য এসেছিল। যারা তার ভাস্কর্য নির্মানের বিরোধীতা করছে তারা স্বাধীনতা বিরোধী। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যারা ভেঙ্গেছে তাদের কঠোর বিচার করতে হবে। এই ধরনের ঘটনা যেন আর না ঘটতে পারে সেজন্য প্রশাসনকে সতর্ক থাকার আহবান জানান বক্তারা।

মানববন্ধন কর্মসুচিতে বাগেরহাট সদর উপজেলা মুক্তিযোদ্বা সংসদ কমান্ডের নেতৃবৃন্দ একত্ততা প্রকাশ করেন।
এরআগে মুক্তিযোদ্ধার সন্তানেরা বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেই।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765