শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




মাদারীপুরে বিয়ের প্রলোভন দিয়ে কিশোরী ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২০

মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরের ডাসারে বিয়ের প্রলোভন দিয়ে-(১৫) বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ধর্ষণের ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে ভূক্তভোগী পরিবার। শনিবার সকালে অভিযুক্ত শাহীন মোল্লা-(২২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মামলা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, ডাসার থানার বালিগ্রাম এলাকার পশ্চিম বোতলা গ্রামের আয়নাল মোল্লার ছেলে রং মিস্ত্রী শাহীন মোল্লার সঙ্গে একই এলাকার ওই কিশোরীর প্রেমের সম্পর্ক চলে আসছে। এর সুত্র ধরে গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ওই কিশোরীর বাড়িতে দেখা করতে আসেন রং মিস্ত্রী শাহীন মোল্লা। এসময় ওই কিশোরীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে শাহীন মোল্লা। পরে ওই কিশোরীর ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে শাহীন মোল্লা পালিয়ে যায়। এ ধর্ষনের ঘটনায় শুক্রবার রাতে ওই ধর্ষিত কিশোরীর মা বাদী হয়ে ডাসার থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার সকালে শাহীন মোল্লাকে গ্রেফতার করেন। ভুক্তভোগী কিশোরীর মা মামলার বাদী অভিযোগ করে বলেন, আমার মেয়েকে শাহীন জোরপূর্বক ধর্ষণ করেছে। তাই আমি তার বিরুদ্ধে মামলা করেছি। আমি তার বিচার চাই।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, ওই কিশোরীকে ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। নির্যাতিতা কিশোরীকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে ও গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765