রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




নোয়াখালীতে মানবিক পুলিশের সহযোগিতায় হুইলচেয়ার পেল ৪০ প্রতিবন্ধী

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

নোয়াখালীর কবিরহাট উপজেলার শারীরিক ও মানসিক প্রতিবন্ধীর পাশে দাড়িঁয়েছে মানবিক পুলিশ ইউনিট। উপজেলার নারী,পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী ৪০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ৪ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবিরহাট থানা হলরুমে আনুষ্ঠানিকভাবে হুইল চেয়ার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবিক পুলিশ ইউনিট, সিএমপি টিম লিডার শওকত হোসেন। তিনি জানান, গত কয়েকদিন ধরে জেলার কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিভিন্ন বয়সী শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের তালিকা তৈরি করা হয়েছে। যাদের মধ্যে স্কুল, কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন বয়সের নারী পুরুষ ও শিশুরা রয়েছে। নোয়াখালী জেলা পুলিশের সহযোগিতায় ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেনের সৌজন্যে তালিকাভুক্ত ৪০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। পুলিশের মানবিক ইউনিট মানুষের সেবায় সবসময় কাজ করে যাচ্ছে।

পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, পুলিশ জনগনের বন্ধু। জনগনের সেবায় পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে। জেলা পুলিশের পক্ষ থেকে জনগনের সেবায় ইতিমধ্যে অক্সিজেন ব্যাংক ও অসহায় দরিদ্রদের খাদ্য সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম চালু করা হয়েছে। আগামীতে আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীন, জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান প্রমুখ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765