শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




রামপালের বগুড়া নদীর উপর ব্রীজ নির্মানে ধীর গতি : জনদূর্ভোগ চরমে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২০

রামপালের বগুড়া নদীর উপর ব্রীজ নির্মানে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কালক্ষেপনের অভিযোগ উঠেছে। ব্রীজটি নির্মানে ধীর গতির কারনে এলাকার শত শত মানুষের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। ৩ কোটি ৯২ লক্ষ ৫১ হাজার ১৩৩ টাকা ব্যয়ে নির্মানাধীন ব্রীজটি ২০১৯ সালের ২৯ মে নির্মান কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও কয়েক দফা মেয়াদ বাড়িয়েও এখন পর্যন্ত নির্মান কাজ সম্পন্ন হয়নি।

রামপাল স্থানীয় সরকার প্রকৌশলীর (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা গেছে, ৬০ মিটার লম্বা আরসিসি গার্ডার ব্রীজটি ঠিকাদারী প্রতিষ্ঠান আইটি এ্যান্ড জেই জেভি বাস্তবায়ন করছে। গত ২০১৮ সালের ৩০ মে  ব্রীজটির নির্মান কাজ শুরু হয়। যা ২০১৯ সালের ২৯ মে‘র মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল। এরপর ঠিকাদারী প্রতিষ্ঠান বিভিন্ন অজুহাত দেখিয়ে সংশ্লিষ্ট দপ্তরে সময় বাড়ানোর আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। এরপরও বর্ধিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি কাজ সম্পন্ন করতে ব্যর্থ হয়। নিদৃষ্ট সময় সীমার পরও ৫ মাসের বেশী অতিবাহিত হলেও নির্মান কাজ শেষ না হওয়ায় এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মোঃ আসলাম হোসেনের সাথে তার মুঠোফোনে কথা হলে তিনি জানান, বিভিন্ন কারনে ব্রীজটি নির্মানে সময় ক্ষেপন হয়েছে। ওই বগুড়া নদীটি পানি উন্নয়ন বোর্ড ড্রেজিং করার কারনে, নদীর উপর ব্রীজ নির্মানে বোর্ডের অনুমতি পাওয়ার জন্য বেশ সময় ব্যয় হয়েছে। এছাড়াও কয়েক বার ভেরিয়েশন করতে ও নদীর তলদেশের বেজমেন্ট ঠিক করতে বেশ সময় লেগেছে। বর্তমানে কোন সমস্যা নেই। পুনরায় আবার সময় বাড়ানোর জন্য আবেদন করেছিলাম, যা ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আশা করি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ব্রীজটির কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

এ বিষয়ে রামপাল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ গুলজার হোসেন জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রীজটি সম্পন্ন হওয়ার কথা ছিল, ঠিকাদারী প্রতিষ্ঠানকে বারবার তাগিদ দেওয়ার পর ও গড়িমসি করছে। সময় বৃদ্ধির ব্যাপারে ওই কর্মকর্তা জানান, নতুন করে কোন সময় বৃদ্ধি করা হয়নি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765