সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




ডা. জাফরুল্লাহর অবস্থা সংকটাপন্ন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২০

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি করোনা ভাইরাস আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা সংকটাপন্ন। তার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। সোমবার (০৮ জুন) দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ হোসেন বিষয়টি জানান।

তিনি বলেন, বর্তমানে জাফরুল্লাহ স্যারের ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। এ জন্য তাকে সার্বক্ষণিক অক্সিজেন দেওয়া হচ্ছে। একইসঙ্গে তাকে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয়েছে। খাওয়া-দাওয়ার পরিমাণ কিছুটা কমে গেছে। ডাক্তার বলছেন তিনি এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নন।

আগে সপ্তাহে তিনদিন জাফরুল্লাহ স্যারের ডায়ালাইসিস করা হলেও পরিস্থিতি সাপেক্ষে উনার চিকিৎসক বর্তমানে প্রতিদিন ডায়ালাইসিস করার সিদ্ধান্ত নিয়েছেন।

অপরদিকে, গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মুহিব উল্লাহ খোন্দকার এ বিষয়ে খুদে বার্তায় বলেন, জাফর ভাইয়ের শারীরিক অবস্থা ক্রিটিক্যাল। তবে তিনি সচেতন এবং স্থিতিশীল রয়েছেন। বর্তমানে তাকে ভয়েস রেস্টে রাখা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765