বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ঢাকা থেকে মোরেলগঞ্জে আনা মৃত ব্যক্তির করোনা সনাক্ত, একটি গ্রাম লকডাউন

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ
  • প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

ঢাকা থেকে বাগেরহাটের মোরেলগঞ্জে মৃত অবস্থায় এনে দাফন করা জুতা কারখানার শ্রমিক দুলাল হাওলাদারের (৪০) করোনা সনাক্ত হয়েছে। বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার নমুনা পরিক্ষা রিপোর্ট পজেটিভ বলে জানানো হয়।  দুলাল মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের বড়বাদুরা গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে।

সোমবার দিবাগত রাতে দুলালের মৃতদেহ ঢাকা থেকে বাড়িতে আনা হয়। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দুলালের মৃতদেহ থেকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্ কমপ্লেক্সের মেডিকেল টিম মঙ্গলবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এঘটনার পর বুধবার রাত পৌনে ১২ টায় মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই গ্রামে নিয়ে বড়বাদুরা গ্রামটি লগডাউন ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, মঙ্গলবার বেলা ৯টায় মৃত দুলাল হাওলাদারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে বুধবার তার রিপোর্ট পজেটিভ বলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়।

আরো পড়ুন বাগেরহাটের একজনসহ খুমেক ল্যাবে নতুন আরো তিন জনের করোনা শনাক্ত

স্থানীয় চেয়ারম্যান আকরামুজ্জামান ও এলাকাবাসি জানান, মঙ্গলবার বেলা ১০টার দিকে দুলাল হাওলাদারের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর পূর্বে সোমবার রাতে তার দুই ভাই, স্ত্রী, সন্তানসহ ১০/১২ জন মিলে দুলালের মৃতদেহ ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান ঘটনাস্থল থেকে মুঠোফোনে জানান, মৃত দুলালের লাশ বহনকারীসহ সবার পরিচয় সংগ্রহসহ গোটা গ্রাম লকডাউন ঘোষনা করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765