রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ




খুলনার রূপসায় করোনার নমুনা সংগ্রহকারীর করোনা শনাক্ত

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

খুলনার রূপসা উপজেলায় প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির দুই ছেলের নমুনা সংগ্রহকারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনি রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান হিসেবে কর্মরত রয়েছেন। তাকে খুলনা করোনা হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে করোনা ভাইরাসে আক্রান্ত রূপসা উপজেলার রাজাপুর গ্রামের মোবাইল সার্ভিসিংয়ের এক প্রকৌশলী‌ মারা যান। ওইদিন রাতে ইপিআই টেকনিশিয়ান তার দুই ছেলেসহ ছয়জনের এবং বুধবার (২২ এপ্রিল) সকালে মৃত ব্যক্তির স্ত্রীসহ তিনজনের নমুনা সংগ্রহ করেন। বৃহস্পতিবার নমুনা পরীক্ষা করে দেখা গেছে, তার স্ত্রী করোনায় আক্রান্ত নন। কিন্তু নমুনা সংগ্রহকারী আক্রান্ত। তাকে খুলনা করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবারের পরীক্ষায় মৃত ব্যক্তির দুই ছেলে করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছিল।

ধারণা করা হচ্ছে, করোনায় মারা যাওয়া ব্যক্তির আক্রান্ত দুই ছেলের থেকে ইপিআই টেকনিশিয়ান করোনায় আক্রান্ত হয়েছেন।

খুলনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. আব্দুল আহাদ জানান, বৃহস্পতিবার মোট খুলনা মেডিক্যালের পিসিআর মেশিনে ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ানের করোনা পজেটিভ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765