শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ সোনারগাঁয়ে দাফন করায় এমপি খোকার ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল, ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি মাজেদের লাশ রাতের আঁধারে চুপিসারে কঠোর গোপনীয়তার মধ্যে সোনারগাঁয়ে (শম্ভুপুরা) দাফন করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের জাতীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

তিনি বলেন, খুনি মাজেদ জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে সমগ্র বাঙ্গালী জাতিকে কলঙ্কিত করেছে । জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যায় সরাসরি অংশগ্রহণের দায়ে ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের মৃত্যুদন্ড কার্যকরের পর তাঁর লাশ সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের সাতগ্রাম কবরস্থানে চুপিসারে দাফন করায় সোনারগাঁবাসী কলঙ্কিত হয়েছে। তাঁর লাশ সোনারগাঁয়ের পবিত্র মাটিতে রাখতে দেয়া হবে না। অবিলম্বে খুনি মাজেদের লাশ সোনারগাঁ থেকে অপসারণ করে সোনারগাঁকে কলঙ্ক মুক্ত করার দাবী জানান এমপি খোকা।

রবিবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে তিনি আরও বলেন, ঈশা খাঁর রাজধানী প্রাচীন বাংলার ইতিহাস ও ঐতিহ্যের নানা বৈচিত্রে সমৃদ্ধ সোনারগাঁয়ে সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ্, ঐতিহাসিক পাঁচ পীরের দরগাহ্, সুলতান দানেশ মান্দ, উপমহাদেশের প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা (রঃ)সহ অসংখ্য পীর আউলিয়াগণ শায়িত আছেন। শুধুমাত্র দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়ির সূত্রে বাঙ্গালী জাতির জনকের আত্মস্বীকৃত খুনি মাজেদের কলঙ্কিত লাশ সোনারগাঁয়ে দাফন করায় সোনারগাঁ উপজেলা মহাজোট ও জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ সমগ্র সোনারগাঁবাসী কলঙ্কিত হয়েছে। প্রয়োজনে খুনি মাজেদের লাশ কবর থেকে অপসারণ করে মেঘনা নদীতে ভাসিয়ে দিয়ে সোনারগাঁকে কলঙ্কমুক্ত করা হবে। তিনি আরও বলেন, খুনি মাজেদের জন্মস্থান ভোলার বোরহানউদ্দিন এলাকায়, তাই তাঁর লাশ সেখানে দাফন হওয়ার কথা। সোনারগাঁয়ের কেউ এর সঙ্গে জড়িত থাকলে তাঁদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও শম্ভুপুরা ইউনিয়নের চেয়ারম্যান জাতীয় পার্টির নেতা আব্দুর রউফ ও উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দও চরম ক্ষোভ প্রকাশ করে এবং খুনি মাজেদের লাশ অপসারণের দাবি জানান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765