শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




শরণখোলায় পাচারকালে ১৮ বস্তা সরকারি চাল জব্দ, আটক ১

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

বাগেরহাটের শরণখোলায় পাচারকালে ১৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে তাফালবাড়ি বাজার থেকে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন এই চাল জব্দ করেন। এসময় গোডাউনে চাল রাখার অভিযোগে রায়েন্দা গ্রামের মজিদ মুন্সীর ছেলে লিটন মুন্সীকে আটক করা হয়েছে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, অধিক মুনাফা লাভের আশায় তাফালবাড়ির বাজারের ১০ টাকা কেজি দরে সরকারী চাল বিক্রির ডিলার তারিকুল ইসলাম তারেক ১০ টাকা মূল্যে চাল বিক্রি না করে ১৮ বস্তা সরিয়ে ফেলে লিটনের গোডাউনে রাখে।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই চাল জব্দ করা হয়। সংশ্লিষ্ট ডিলারকে গ্রেফতারের চেস্টা চলছে বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, ডিলার তারিকুল ইসলাম তারেক শরণখোলা উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান পারভেজের ছোট ভাই।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765