শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ‘নবজাতকের রং চা পানের পরামর্শের’ গুজব!

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২০

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ‘নবজাতকের রং চা পানের পরামর্শের’ গুজব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে কুমিল্লার বৃহত্তর লাকসাম (লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট) এ গুজব ছড়িয়ে পড়তে শুরু করে।
জানা যায়, বিশ্বব্যাপী করোনাভাইরাসের আতংকের মধ্যে একটি চক্র দেশে একের পর এক গুজব ছড়িয়ে যাচ্ছে। থানকুনিপাতা, আম গাছের মধু খাওয়ার পর এবারকার গুজব লবণ, চিনি ছাড়া রং চা পানে করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার। বৃহস্পতিবার রাত ৮টার পর থেকে বৃহত্তর লাকসামে (লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট) সর্বত্র হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে।

গুজবে বলা হয়, ‘একটি শিশু জন্মগ্রহণের পর হঠাৎ উঠে বসে যায়। তারপর সে সিজদা দিয়ে করোনাভাইরাস থেকে রক্ষা পেতে লবন ও চিনি ছাড়া রং চা পানের পরামর্শ দেয়ার পরপরই শিশুটি মারা যায়।’ এ গুজব ছড়িয়ে পড়ার পর বিভিন্ন স্থানে লবন-চিনি ছাড়া রং চা তৈরি ও পানের হিড়িক পড়ে যায়। গুজব যতই বাড়তে থাকে ততই এটাকে মিথ্যা প্রচারণা বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে থাকে। বাস্তবে বৃহত্তর লাকসামের (লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট) কোথাও এ ঘটনার কোন সত্যতা পাওয়া যায়নি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765