শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




প্রতিষ্ঠিত সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারমূলক সংবাদে বিএফইউজে-ডিইউজে’র নিন্দা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০

কতিপয় ওয়েবপেইজ ও নিউজ পোর্টালে প্রতিষ্ঠিত সাংবাদিকদের বিরুদ্ধে অযাচাইকৃত, মানহানিকর, ভিত্তিহীন ও অপপ্রচারমূলক সংবাদ পরিবেশনের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

সোমবার বিএফইউজে’র যুগ্ম মহাসচিব আবদুল মজিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিবৃতিতে বিএফইউজের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এ হীন অপচেষ্টার গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দৈনিক ইত্তেফাকের পলিটিক্যাল এডিটর ফরাজী আজমল হোসেন, বাংলাদেশ জার্নালের বিশেষ প্রতিনিধি শামীম সিদ্দিকী ও দৈনিক বাংলাদেশ সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান (মিঠুন মোস্তাফিজ) এর বিরুদ্ধে কতিপয় ওয়েব পেইজে (সিএনএন বাংলা, স্টারবিডি নিউজ২৪.কম, ভোরের পাতা, সিলেট টাইমস ইত্যাদিতে) অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মানহানিকর অপচেষ্টার নিন্দা জানিয়েছে বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বিবৃতিতে নেতারা বলেন, নাম সর্বস্ব অনলাইনে অসৎ উদ্দেশ্যে, কল্পনাপ্রসূত, কুরুচিপূর্ণ, অসত্য ও অযাচাইকৃত তথ্যের মিশেলে সাংবাদিকদের বিরুদ্ধে মানহানিকর এমন খবর প্রকাশ সাংবাদিকতার নীতি-নৈতিকতা পরিপন্থী ও দেশের প্রচলিত আইনের দৃষ্টিতে অপরাধ।

মানহানিকর সংবাদ প্রকাশের জন্য অভিযুক্ত ওয়েবপেইজ ও নিউজ পোর্টালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনের আওতায় আনতে সরকারের প্রতি জোর দাবি জানান বিএফইউজে-ডিইউজে’র শীর্ষ নেতৃবৃন্দ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765