বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




দুষ্ট লোকেরা পিছন ফিরে দেখবে পুলিশ, মিলবেনা সুপারিশ -অ্যাড. মিলন

মোরেলগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য বাগেরহাট-৪(মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন, ‘আমি এমপি নির্বাচিত হলে অতীত যেমনই থাকুকনা কেন ভবিষ্যতে মোরেলগঞ্জ, শরণখোলা আওয়ামী লীগে কোন গ্রæপিং থাকবেনা। গ্রুপিং, প্রতারণা ও শত্রুতা জিইয়ে রেখে দলের সুনাম রক্ষা ও এলাকার উন্নয়ন করা যায়না’।

বুধবার বেলা ১১ টায় মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অ্যাড. মিলন আরো বলেন, ‘সাধারণ মানুষ যদি আমাকে নির্বাচিত করে তাহলে দুষ্ট নেতাকর্মীরা পিছন ফিরে আর আমাকে দেখবে না। দেখবে পুলিশ। কখনোই মিলবেনা কোন সুপারিশ’।

প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমমাদুল হক, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, সাবেক সভাপতি মো. জামাল শরীফ, এইচ এম মইনুল ইসলাম প্রমুখ।

উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশিদ, চেয়ারম্যান মাহমুদ আলী, যুবলীগ নেতা তাজিনুর রহমান পলাশ, ছাত্রলীগ নেতা মেজবাহ ফাহাদসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আগামি ২১ মার্চ এ আসনে উপর্বিাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। উপজেলা আ. লীগের সভাপতি অ্যাড. মিলন ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মাঠে কাজ করছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765