বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




বাগেরহাট সদর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

বাগেরহাট সদর উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে গনভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফরেন্সের মাধ্যমে বাগেরহাট জেলা প্রশাসকের সাম্মেলন কক্ষের সাথে সংযুক্ত হয়ে এই উদ্বোধন ঘোষনা করেন। এসময় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্তণালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার তালুকদার, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, পল্লী বিদ্যুতায় বোর্ডের পরিচালক ( প্রশিক্ষন) মোঃ শাহ আলম, জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ ইমদাদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুর রহিম, ডিজিএম আহসানুল করিম, এজিএম ব্রজ গোপাল দেবনাথ, অঞ্জন কুমার সরকার, মোঃ সাহিদুজ্জামান, মোঃ কাউসার আহম্মেদ, সদর উপজেলা পরিষদেও চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, নির্বাহী কর্মকর্তা মোঃ তানজিল্লুর রহমান, ভাইচ চেয়ারম্যানরিজিয়া পারভীন, ষাটগুম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রধান মন্ত্রীর পক্ষে বেলুন উড়ান উপমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাত জেলা ও ২৩ উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন।

বাগেরহাট পল্লী বিদ্যুৎ অফিস সুত্রে জানা গেছে, বাগেরহাট সদর উপজেলার ১০টি ইউনিয়নে ১৮৯টি গ্রামের ৬৪ হাজার ৩৩৪ জন গ্রাহক বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে। এতে প্রতি মাসে কোটি ৮ লাখ টাকা রাজস্ব আদায় হচ্ছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765