শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকাস্থ মির্জাগঞ্জ উপজেলার ইঞ্জিনিয়ার্সদের সংগঠন মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর মিরপুর এলাকায় পিৎজা কুইন চাইনিজে সংগঠনের সভাপতি সৈয়দ রাশেদুল হাসান রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এম. এম. মাসুদ রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা  নাসের ফয়সাল ও আব্দুল্লাহ্ আল মামুন । এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ – সভাপতি সুশান্ত সাহা, ইমাদুল হক, আবুছালে মুসা, জসিম উদ্দিন, মামুন খান, সাইফুল ইসলাম, রাকিব ফকির প্রমুখ ।

সমাপনী বক্তব্যে সভাপতি সৈয়দ রাশেদুল হাসান রেজা সংগঠনের সকল সদস্য ও বর্তমান কার্যকরী কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি গঠনতন্ত্র অনুসরণ করে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তিনি বলেন, আমরা এ সংগঠনের কল্যাণ চাই ।

এর আগে “মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স সোসাইটি” এর প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত যে সকল সদস্যদের পিতা ও মাতা মৃত্যুবরণ করেছেন তাদের মাগফিরাত কামনা করা ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় ।

পরে সংগঠনে আসা নতুন সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সভায় নতুন-পুরানো সদস্যদের পরিচিতি, গঠনতন্ত্র সংশোধন, নতুন কমিটির তফসিল ঘোষণা ও সংশোধনসহ বেশ কিছু প্রস্তাব গৃহীত হয়। বিশেষ করে সংগঠনকে সকলের মাঝে পরিচিত করা ও সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য জোর দেওয়া হয়।

উল্লেখ্য, “মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স সোসাইটি” ২০১০ সাল থেকে উপজেলার বিভিন্ন
সামাজিক কর্মকান্ডের পাশাপাশি তরুণ ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিত্ব করে আসছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765