রবিবার, ২৪ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




মানবতার কল্যাণ ফাউন্ডেশনের গোপালগঞ্জ শাখা কমিটি গঠন

বিভাষ দাস :
  • প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

সমাজের অসহায়,অসুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে পুলিশের অহংকার ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমানের প্রধান পৃষ্ঠপোষকতায় গঠন করা হয় একটি অরাজনৈতিক সমাজসেবা মূলক সংগঠন মানবতার কল্যাণ ফাউন্ডেশন। ইতিমধ্যে ফাউন্ডেশনের তিনটি বিভাগীয় শাখা, চৌদ্দটি জেলা শাখা ও বাইশটি উপজেলা শাখা গঠন করে অসহায় ও অসুস্থ মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় মানবতার কল্যাণ ফাউন্ডেশনের গোপালগঞ্জ জেলা শাখা গঠন করা হয়েছে।

মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান নাট্যনির্মাতা জি.এম সৈকত স্বাক্ষরিত ফাউন্ডেশনের প্যাডে সাত সদস্যের নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। সভাপতি- নাাট্যনির্মাতা ও অভিনেতা আকাশ রঞ্জন, সহ-সভাপতি সংগীত শিল্পী এ্যাডঃ দয়াল বিশ্বাস, সাধারণ সম্পাদক- নাট্যব্যবস্থাপক অসীম সরকার, অর্থ সম্পাদক- অভিনেত্রী দীপাšি^তা রায়, নির্বাহী সদস্য- এ্যডঃ কামাল হোসেন, সাংবাদিক শেখ মোস্তফা জামান ও ব্যবসায়ী মোঃ মনির শরিফ।

ফাউন্ডেশনের চেয়ারম্যান জি.এম সৈকত বলেন, বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র হাবিবুর রহমান স্যারের অনুপ্রেরনায় মানবতার কল্যাণ ফাউন্ডেশন গঠিত হয়। সর্বক্ষেত্রে স্যারের উপদেশ ও নির্দেশনা নিয়ে আমরা কাজ করে চলেছি। গোপালগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটি কে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765