শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




মুসলিম যুবককে বিয়ে করলেন বিল গেটস কন্যা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের কন্যা জেনিফার গেটসের মন জয় করেছেন এক মিসরীয় মুসলিম তরুণ। ওই তরুণের নাম নায়েল নাসের। ঘোড়দৌড়বিদ হিসেবে সে প্রতিষ্ঠিত।

নাসেরের জন্ম যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে। তবে বেড়ে ওঠা কুয়েতে। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জেনিফার গেটসের সঙ্গে তার পরিচয় হয়। নাসেরের সঙ্গে জেনিফার গেটসের এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে। এখন কেবল বিয়ের অপেক্ষা।

প্রায় ৬০ বছর পর ২০২০ সালের অলিম্পিকের (টোকিও) চূড়ান্ত পর্বে মিসরের জায়গা করে নেয়ার ক্ষেত্রে নাসেরের অনন্য ভূমিকা আছে। বিল গেটসের কন্যা জেনিফারও অংশ নিয়েছেন বিভিন্ন পেশাদার ঘৌড়দৌড় প্রতিযোগিতায়।

জেনিফারের এই বন্ধনে বেজায় খুশি মাইক্রোসফটের পুরোধা বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস। আংটি বদলের খবরে অভিনন্দনের জোয়ারে ভাসছেন জেনিফার-নাসের যুগল।

সৌদি আরবভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানায়, ২৬ বছর বয়সী নেসারের মা-বাবা মিশরীয়। বাবা-মায়ের কর্মস্থল কুয়েতে তার শৈশব কেটেছে। এরপর ২০০৯ সালে ক্যালিফোর্নিয়াতে চলে আসার পর ঘোড়দৌড়ে তার আগ্রহ জাগে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765