শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




ভর্তিতে বাড়তি ফি আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ) শিক্ষার্থী ভর্তিতে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এছাড়া কারিকুলামের বাইরে অতিরিক্ত বই ও নোট বই কিনতেও বাধ্য করছে কিছু প্রতিষ্ঠান। এসব অভিযোগের পর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

মঙ্গলবার (২১ জানুয়ারি) অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়, দেশব্যাপী সরকারি ও বেসরকারি স্কুল এবং কলেজের বিভিন্ন স্তরে শিক্ষার্থী ভর্তি, সেশন ফি, ফরম পূরণে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত আদায় করা হচ্ছে। স্কুল ও কলেজ বিভিন্ন খাতে এ অতিরিক্ত অর্থ আদায় করছে বলে অভিযোগ রয়েছে।

এছাড়া নির্দিষ্ট কারিকুলামের বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত বই কেনা বা নোট বই পড়তে ও কিনতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে, যা বিধি পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। এ অবস্থায় বিধিবহির্ভূত এসব কার্যক্রম বন্ধে আঞ্চলিক কর্মকর্তা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারদের পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হলো।

এছাড়া সমন্বিত পরিকল্পনার আওতায় বার্ষিক পরিদর্শন ক্যালেন্ডার অনুযায়ী সঠিকভাবে মনিটরিং করা হচ্ছে কিনা সে বিষয়েও তদারকির নির্দেশ দেওয়া হয় ওই আদেশে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765