বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




রামপালে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯

বাগেরহাটের রামপালে শীতার্থদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। গতকাল দুপুরে রামপাল উপজেলার কুমলাই গ্রামের তালুকদার বাড়ীর পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

কুমলাই গ্রামের বিশিষ্ট সমাজসেবক তালুকদার ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে রামাপাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, ইউপি চেয়ারম্যান আব্দুলাহ ফকিরসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি, শীত নিবারণের সামর্থ নেই এমন গরীব দুস্থ, অসহায়, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কুমলাই গ্রামের তালুকদার বাড়ীর সদস্যদের মতো সমাজের বিত্তমানদের প্রতি আহবান জানান।

এসময়ে তিনি তালুকদার বাড়ীর মসজিদ নির্মানে আরো এক লাখ টাকা অনুদানের ঘোষনা দেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765