বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




বাগেরহাটে ভ্যাট সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯

“ভ্যাট দিচ্ছে জনগন, দেশের হচ্ছে উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটে নানা কর্মসূচী মধ্যদিয়ে ভ্যাট দিবস ও জাতীয় ভ্যাট সপ্তাহ শুরু হয়েছে। বাগেরহাট জেলা কাস্টমস্ এক্সাইজ এন্ড ভ্যাট বিভাগের আয়োজনে বৃহস্পতিবার সকালে বাগেরহাট ষ্টেডিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাগেরহাট কাস্টমস্ এক্সাইজ এন্ড ভ্যাট অফিস প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, খুলনা কাস্টমস্ এক্সাইজ এন্ড ভ্যাট বিভাগের কমিশনারেট এর কমিশনার মোঃ মোস্তবা আলী।

বাগেরহাট কাস্টমস্ এক্সাইজ এন্ড ভ্যাটের সহকারী কমিশনার মোঃ নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কাস্টমস্ এক্সাইজ এন্ড ভ্যাটের খুলনা কমিশনারেট এর অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাসেদুল আলম, যুগ্ম-কমিশনার মোহাম্মদ বাপাপী শহরিয়ার সিদ্দিকী, ডেপুটি কমিশনার সুমন দাস, বাগেরহাট চেম্বার সভাপতি শেখ লেয়াকত হোসেন রাজস্ব কর্মকর্তা আব্দুস সালাম, সুবীর দাস, মোঃ গোলাম ফারুক, সহকারী রাজস্ব কর্মকর্তা আবুল হোসেন, আবু রায়হান, জান্নাতুল ফেরদাউস, জিএম রবিউল ইসলাম প্রমুখ।


বক্তারা, ভ্যাট প্রদানে উদ্বুদ্ধ হওয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। এর আগে অতিথিবৃন্দ ফিতা কেটে ভ্যাট দিবস ও জাতীয় ভ্যাট সপ্তাহের উদ্বোধন করেন।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765