শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




আজ সেমিফাইনাল : বৃষ্টিতে খেলা না হলে ফাইনালে যাবে ভারত

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

বিশ্বকাপের চলতি ১২তম আসরের প্রথম সেমিফাইল আজ। মঙ্গলবার ইংল্যান্ডের ম্যানচেস্টারে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড।

বৃষ্টির কারণে আজ যদি খেলা না হয় তাহলে আগামীকাল বুধবার রিজার্ভডেতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। যদি বুধবারও বৃষ্টি হয় আর ম্যাচটি পরিত্যক্ত হয় তাহলে নিউজিল্যান্ডকে হটিয়ে বিশ্বকাপের ফাইনালে চলে যাবে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। তার কারণ গ্রুপ পর্বে কোহলিরা সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

বিশ্বকাপ ২০১৯ সালের নকআউট পর্বের নিয়ম

*২টি সেমিফাইনাল ও ফাইনালে থাকছে রিজার্ভডে। প্রতিদিনই ১২০ মিনিট পর্যন্ত সময় বাড়ানো যাবে খেলা শেষ করার জন্য। তবে সব ম্যাচেই দুই দলকে অন্তত ২০ ওভার খেলতে হবে।

*কোনও ম্যাচ নির্ধারিত দিনে বৃষ্টি বা খারাপ আবহাওয়ার কারণে শেষ না হলে রিজার্ভডেতে তা আগের দিন যেখানে শেষ হয়েছে, পরের দিন সেখান থেকে শুরু হবে।

*কোনও ম্যাচ টাই হলে সুপার ওভারের মাধ্যমে নিষ্পত্তি হবে।

*কোনও সেমিফাইনাল বৃষ্টির জন্য পরিত্যক্ত হলে গ্রুপ পর্বে যে দলের পয়েন্ট বেশি ছিল, তারা ফাইনালে চলে যাবে। এই নিয়মে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল পরিত্যক্ত হলে ফাইনালে চলে যাবে ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ ভেস্তে গেলে ফাইনালে যাবে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপে এই নিয়ে সপ্তমবার সেমিফাইনালে খেলছে ভারত। এর আগের ছয়বারের মধ্যে তিনবার জিতেছে ভারত। হেরেছে তিনবার।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765