শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




সম্রাট ‘অসুস্থ’, নেয়া যায়নি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ‘অসুস্থ’ থাকায় তাকে রিমান্ডে আনতে পারেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তাকে রবিবার রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরুর কথা ছিল।

কাশিমপুরে হাই সিকিউরিটি কারাগারে শনিবার রাতে অসুস্থ বোধ করায় সম্রাটকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আনা হয় বলে কারা সূত্র জানায়।

দুদকের আবেদনের প্রেক্ষিতে গত ১৭ নভেম্বর সম্রাটের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সূত্র জানায়, সম্রাটের বিপুল সম্পদের তথ্য পাওয়া গেলেও সুনির্দিষ্টভাবে ২ কোটি ৯৪ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। তার ওপর ভিত্তি করে সম্রাটের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়। ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে ওই মামলা করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।

কাশিমপুর কারাগারের জেলার বিকাশ রায়হান বলেন, ‘সম্রাটের হার্টের সমস্যা দেখা দিলে গতকাল রাতে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে বিএসএমএমইউ হাসপাতালে পাঠানো হয়।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765