শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




‘রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি চলছে’

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি পুরোদমে চলছে। বেড়া নির্মাণের জন্য যে পিলার প্রয়োজন সেনানিবাসে এসবের নির্মাণকাজ শেষ পর্যায়ে। বলা যায় কাজ শুরু হয়ে গেছে।

রোববার (২৪ নভেম্বর) কক্সবাজারের রামু সেনানিবাসে অনুষ্ঠিত রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় সেনাপ্রধান বলেন, মিয়ানমার আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা প্রতিবেশীদের সঙ্গে সব সময় ভাল সর্ম্পক বজায় রাখতে চাই। ওটা আমাদের জাতীয় নীতিরও অংশ। আমি আগামী মাসে মিয়ানমার সফরে যাচ্ছি সম্পর্ক উন্নয়নের জন্য। ওখানে নানা বিষয়ে আলোচনা হতে পারে।

অপর এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, ভারত ও মিয়ানমারের সঙ্গে আমাদের যে সীমান্ত রয়েছে ওখানে কাঁটাতারের বেড়াও নেই, সীমান্ত সড়কও নেই। বর্তমান সরকার মিয়ানমারের সাথে ২৮৭ কিলোমিটার সীমান্ত সড়ক করার অনুমোদন করেছে। এটা পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে আছে। দ্রুত সময়ের মধ্যে ঠিকাদার নিয়োগ করা হবে। এরপর কাজ শুরু হবে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে রামু সেনানিবাসে পৌঁছান সেনাপ্রধান।

এসময় তাকে অভ্যর্থনা জানান রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে ৬, ৯, ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৬ ইঞ্জিনিয়ার ব্যাটানিয়ন, ১৩ ও ১৪ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টসমূহকে রেজিমেন্টাল কালার প্রদান করেন সেনাপ্রধান। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765