বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তেতুলিয়ার মোড়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জনযুদ্ধের আঞ্চলিক কমান্ডার বাদশা শেখ (৫০) নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাত পোনে ২টার দিকে উপজেলার তেঁতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাদশা পার্শ্ববর্তী জোড়াপুকুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, সন্ত্রাসীরা অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে হরিনাকুন্ডু উপজেলার তেঁতুলিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পরে অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বাদশাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১টি শুটারগান ও ১ রাউন্ড গুলি।

বাদশার নামে হরিণাকুন্ডু থানায় সাতটি হত্যা ও দুইটি অস্ত্র মামলা রয়েছে বলেও জানা পুলিশের এই কর্মকর্তা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765