বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




রাত জেগে পেঁয়াজের ক্ষেত পাহারায় কৃষক

আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯

পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্ষেত থেকে উঠতি পেঁয়াজ চুরির ভয়ে লালমনিরহাটের তিস্তার চরাঞ্চলের কৃষকরা রাত জেগে ক্ষেতে পাহারা বসিয়েছেন। অল্পদিনের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসবে দাবি করে কৃষকরা জানিয়েছেন, এ পেঁয়াজ বাজারে এলেই দাম অনেকটা কমে যাবে।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হলদিবাড়ী গ্রামের কৃষক সফিকুল ইসলাম, হাসান আলী, খোরশেদ আলম জানান, আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে ক্ষেতের পেঁয়াজ তুলতে পারবেন। রোদে শুকিয়ে নেওয়ার পরেই তারা বিক্রির জন্য বাজারে তুলতে পারবেন। হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় রাত জেগে উঠতি পেঁয়াজ ক্ষেত পাহারা দিতে হচ্ছে।

উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তার চরাঞ্চলের কৃষক জমির উদ্দিন বলেন, প্রতিবারের মতো এবারও চরাঞ্চলে এক বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। চরাঞ্চলের জমিতে পলি পড়ায় জমির উর্বরতা বৃদ্ধি পায় আর পেঁয়াজের ফলনও ভাল হয়। এক বিঘা জমিতে পেঁয়াজ চাষে ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত খরচ হয়। প্রতি বিঘায় ৩০ মণ থেকে ৩৫ মণ পর্যন্ত পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারী কৃষি কর্মকর্তা এম, এম জামান শাহীন জানান, এ বছর এখানকার কৃষকরা পেঁয়াজ চাষে লাভবান হবেন।

লালমনিরহাট কৃষি বিভাগের উপ-পরিচালক বিধূ ভূষণ রায় বলেন, নতুন পেঁয়াজ বাজারে এলেই দাম ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765