শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




‘তাদের দায়িত্বহীনতা আমাকে অবাক করেছে’

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯

কাজের কারণে বা ছুটি কাটাতে দেশের বাইরে তারকাদের প্রায় যান তারকারা। আর এই যাত্রার সময় বিভিন্ন সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয়। কখনো ভক্তদের কারণে আবার কখনো এয়ারপোর্টের সংশ্লিষ্টদের কারণে।

সম্প্রতি এমনই এক ঘটনার মুখোমুখি হলেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা। কিছুদিন আগে ভারতে ইন্ডিগো এয়ারলাইন্সে ভ্রমণ করেন তিনি। সেখানে বিমান কর্মীদের অবহেলার কারণে ভেঙে গেছে তার শখের লাগেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও শেয়ার করেছেন ৩২ বছর বয়সী এই বলিউড তারকা। লাগেজের দুটি হাতল এবং একটি চাকা ভেঙে গিয়েছে তার ‘আনব্রেকেবল’ লাগেজের। হায়দ্রাবাদ থেকে মুম্বাই ফেরার পথে এই অবস্থার শিকার হোন তিনি।

সোনাক্ষী বলেন, ‘আমার ব্যবহারের জিনিসের প্রতি সবসময় অন্যরকম এক মায়া কাজ করে। এটি এমন নয় যে অনেক দামি কিছু। সেটি হলেও সমস্যা না। কিন্তু জিনিসটি আমার ব্যবহারের। তাদের দায়িত্বহীনতা আমাকে অবাক করেছে।’

উল্লেখ্য, সোনাক্ষীকে শেষবার ‘লাল কাপ্তান’ সিনেমায় দেখা যায়। তার ভক্তরা এখন অপেক্ষায় আছে। সালমান খানের বিপরীতে তাকে ‘দাবাং থ্রি’ সিনেমায় দেখতে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765