শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




সু চিকে দ্রুত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বললেন মোদি

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ভারত।

রবিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই আহ্বান জানান।
ব্যাংককে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনের ফাঁকে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘প্রধানমন্ত্রী ভারত, বাংলাদেশ ও মিয়ানমার—এই তিন প্রতিবেশী রাষ্ট্র এবং আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া লোকদের দ্রুত, নিরাপদ ও টেকসইভাবে তাদের বাড়িঘরে ফেরার ওপর জোর দিয়েছেন।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ভারত এরই মধ্যে রাখাইন রাজ্যে তার প্রথম প্রকল্পের আওতায় আড়াইশ’ বাড়ি নির্মাণ শেষে গত জুলাই মাসে মিয়ানমার সরকারের কাছে হস্তান্তর করেছে। সু চির সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী রাখাইন রাজ্যে আরও আর্থ-সামাজিক প্রকল্প নিতে ভারত প্রস্তুত আছে বলে জানিয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765