রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




কাশ্মীরে গ্রেনেড হামলায় নিহত ১, আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই কাশ্মীরে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার শ্রীনগরে অজ্ঞাত ব্যক্তিদের চালানো গ্রেনেড হামলায় একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। এরমধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এনডিটিভি জানিয়েছে, হামলার পর থেকে নিরাপত্তা বাহিনী বাজার এলাকাটি ঘিরে রেখেছে। এটি নিয়ে শেষ ১০ দিনের মধ্যে জম্মু-কাশ্মীরে তিনটি গ্রেনেড হামলা হল। গত সপ্তাহে সোপোরের একটি বাস স্ট্যান্ডে অপেক্ষমাণ লোকজনকে লক্ষ্য করে নিক্ষিপ্ত একটি গ্রেনেড বিস্ফোরণে ১৫ জন আহত হন।

২৬ অক্টোবর ভারতের আধাসামরিক বাহিনী সিআরপিএফের জোয়ানরা একটি তল্লাশি চৌকিতে গাড়ি থামিয়ে তল্লাশি চালানোকালে বিচ্ছিন্নতাবাদীদের নিক্ষিপ্ত গ্রেনেডে ছয় জোয়ান আহত হন। গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকেই থমথমে অবস্থা গোটা উপত্যকার। জম্মু-কাশ্মীরকে একরকম অবরুদ্ধ অবস্থায় রেখেছে মোদি সরকার।

রাজ্যটিকে কেন্দ্র শাসিত দুইটি আলাদা অঞ্চলে ভাগ করার ঘোষণা দেয় ভারত, যা বৃহস্পতিবার বাস্তবায়ন করা হয়েছে। এ দু’টো অঞ্চলের একটি হচ্ছে জম্মু-কাশ্মীর এবং অন্যটি চীন সীমান্তবর্তী লাদাখ। দুটি অঞ্চলই এখন থেকে ভারতের কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765