রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




সিরিয়ায় তুরস্ক-রাশিয়ার যৌথ মহড়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০১৯

তুর্কি সীমান্তে সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহরে আকাশ ও স্থলপথে যৌথ মহড়া শুরু করেছে তুরস্ক ও রাশিয়া।

ওই অঞ্চল থেকে কুর্দিদের সরিয়ে সেখানে ‘নিরাপদ অঞ্চল’ প্রতিষ্ঠায় দুই দেশের চুক্তির পর শুক্রবার ওই অঞ্চলে রাশিয়ার প্রায় ৩০০ সেনা ও ২০টি সাঁজোয়া যান নিয়ে তুর্কি বাহিনীর সঙ্গে স্থল টহল শুরু করে তারা। খবর আলজাজিরার।

গত ৯ অক্টোবর তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক। ভিডিও ফুটেজে দেখা গেছে, তুরস্কের সাঁজোয়া যান নিয়ে বাহিনী রুশ বাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে তুর্কি বাহিনী।

ওই টহলের বিষয় নিশ্চিত করে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টুইটবার্তায় ছবি পোস্ট করা হয়েছে। এতে দেখা গেছে, তুরস্কের চারটি সাঁজোয় যান টহল দিচ্ছে। আর সেনারা মানচিত্র পর্যালোচনা করছে।

গত ২২ অক্টোবর যুদ্ধকবলিত সিরিয়ার উত্তরাঞ্চল থেকে কুর্দি গেরিলাদের হটাতে একমত হয়েছে তুরস্ক-রাশিয়া। মঙ্গলবার দু’দেশের প্রেসিডেন্টের মধ্যে এ নিয়ে ১০ দফার একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুসারে, সিরিয়ার সীমান্ত এলাকা থেকে কুর্দিদের সরাতে তুর্কি সেনাদের সঙ্গে একজোট হয়ে টহল দেবে রুশ সেনারা। চুক্তিটিকে উভয়দেশই ‘ঐতিহাসিক’ বলে আখ্যায়িত করেছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765