শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




চাঁদে পানির সন্ধানে রোবট পাঠাবে নাসা

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

চাঁদে পানির সন্ধানে বিশেষ রোবট পাঠাতে চলেছে নাসা। ২০২২ সালে চন্দ্রাভিযানের এমনই পরিকল্পনা নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি। প্রসঙ্গত, ২০২৪ সালে ফের নভোচরদের চাঁদের মাটিতে পাঠানোর কথা নাসা’র। তবে তার দু’বছর আগেই চন্দ্রপৃষ্ঠের তলা থেকে পানিখুঁজতে রোবট পাঠানোর কথা ঘোষণা করা হল।

নাসা’র তরফ থেকে জানানো হয়েছে, ২০২২ সালে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা এই ভাইপার (Viper) রোবটের। হাইড্রোজেন ও অক্সিজেনের অস্তিত্ব খুঁজে পেতে এবং চন্দ্রপৃষ্ঠের মাটির নমুনা সংগ্রহের জন্য চারটি যন্ত্রও নিয়ে যাবে ভাইপার।
প্রসঙ্গত, এই হাইড্রোজেন ও অক্সিজেন- দু’টি মৌলই জলের উপকরণ এবং ‘লুনার লঞ্চ ভেহিকেল’-এর জন্যও এই দু’টি ব্যবহার করেই জ্বালানি তৈরি সম্ভব। অর্থাৎ, ২০২২ সালের চন্দ্রাভিযান সফল হলে পরবর্তীতে চাঁদকে উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ব্যবহার করে মঙ্গল অভিযানের র চেষ্টা করবে নাসা।

আরও জানা যাচ্ছে, চন্দ্রপৃষ্ঠে মূলত ‘বরফকণা’র খোঁজ করবে এই ভাইপার। মার্কিন বিজ্ঞানীদের মতে, ‘জীবনের অস্তিত্বের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এটি।’ এছাড়াও ২০২৪ সালে মার্কিন নভোচরদের যাতে অসুবিধা না হয়, তাই আগাম পানির খোঁজ শুরু করছে নাসা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765