বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




দিনের বেলায় লেখা নিষেধ, কুষ্টিয়ার দুইজনের জেএসসি পরীক্ষা রাতে

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

কুষ্টিয়ার দুই শিক্ষার্থী আলবার্ট স্মিথ বালা ও অ্যাডেনিস রাতুল বাইন এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দেবে রাতে। কুষ্টিয়া হাইস্কুল কেন্দ্রে তাদের দু’টি বিষয়ের পরীক্ষা রাতে নেয়া হবে।

জানা গেছে, খ্রিস্টধর্মের ‘সেভেন ডে অ্যাডভান্টিস্ট’ সম্প্রদায়ের অনুসারিদের শনিবার দিনের বেলায় লেখা নিষেধ। কিন্তু পরীক্ষার রুটিনে সেই শনিবারেই দুটি পরীক্ষা পড়েছে। এ জন্য কুষ্টিয়ার দুই পরীক্ষার্থী আলবার্ট স্মিথ বালা ও অ্যাডেনিস রাতুল বাইন বোর্ড কর্তৃপক্ষ কাছে রাতে পরীক্ষা নেয়ার আবেদন করে। তাদের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

২ নভেম্বর শনিবার বাংলা এবং ৯ নভেম্বর শনিবার গণিতের পরীক্ষা সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাতে এই দুই পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণের জন্য সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন। আলবার্ট স্মিথ বালা কুষ্টিয়ার সেভেস্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চের শিক্ষার্থী। আর অ্যাডেনিস রাতুল বাইন কুষ্টিয়ার সান আপ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী।
উল্লেখ্য, আগামী ২ নভেম্বর থেকে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় যশোর বোর্ডে দু’লাখ ৪৪ হাজার পরীক্ষার্থী রয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765