শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




এমসিসি ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করলেন সাকিব

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞার পর এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছেন সাকিব আল হাসান। মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের নিষেধাজ্ঞার ব্যাপারটি নিশ্চিত করে আইসিসি। কাউন্সিলের দুর্নীতিবিরোধী আইনের তিনটি ধারা ভঙ্গ করায় এ শাস্তি পাচ্ছেন তিনি।

আগামী দুই বছর সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সাকিব। দুই বছরের মধ্যে এক বছর সাজা স্থগিত করা হয়েছে। কিন্তু আবারও অপরাধ করলে শাস্তি পেতে হবে বিশ্বসেরা অলরাউন্ডারকে।

২০১৭ সালের অক্টোবরে এমসিসি ক্রিকেট কমিটিতে যোগ দেন সাকিব। একই সঙ্গে সিডনি ও বেঙ্গালুরুতে কমিটির সভায় হাজির ছিলেন তিনি।

এ কমিটিতে মূলত বর্তমান-সাবেক কিংবদন্তি ক্রিকেটার ও আম্পায়াররা থাকেন। প্রতি বছর দুবার করে এর সভা হয়। তাতে ক্রিকেটের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়। ২০২০ সালের মার্চে শ্রীলংকায় পরবর্তী সভা হওয়ার কথা।

এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক গেটিং বলেন, কমিটি থেকে সাকিবকে হারিয়ে আমরা বেদনাহত। গেল কয়েক বছর এ কমিটিতে অনেক অবদান রেখেছেন। তার এ সিদ্ধান্ত সঠিক বলে মনে করি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765