শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




১৫ অতিরিক্ত সচিব পদে পরিবর্তন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯

প্রশাসনে ১৫ অতিরিক্ত সচিব ও সমমর্যাদার পদে পরিবর্তন এনেছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) পরিচালক হামিদুর রহমানকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুহাম্মদ মুনির চৌধুরীকে হাওর ও জলাশয় উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে।

হাওর ও জলাশয় উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক মজিবুর রহমানকে গ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক, ‘গ্রামীণ রাস্তায় ছোট ছোট সেতু/কালভার্ট নির্মাণ’ শীর্ষক প্রকল্পের পরিচালক মুস্তাফিজুর রহমানকে পাট অধিদফতরের মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের মীর মো. নজরুল ইসলামকে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের একেএম দিনারুল ইসলামকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আবুল হাসনাত মো. লতিফুল কবিরকে ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবন নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের পরিচালক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নাসরীন আফরোজকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা-ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

গ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক জাহানারা পারভীনকে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মো. মাহমুদ-উল-হককে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, জাতীয় সংসদ সচিবালয়ের ফরিদা পারভীনকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এ ছাড়া স্ব-স্ব মন্ত্রণালয়ে সংযুক্ত আতিকুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মশিউর রহমানকে স্বাস্থ্যসেবা বিভাগ, সুদত্ত চাকমাকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং একেএম জাকির হোসেন ভূঁইয়াকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765