বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




পিরোজপুরে যুবকের মাটিচাপা লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯

পিরোজপুরের ইন্দুরকানীতে শ্বশুর বাড়ি থেকে নিখোঁজের দুই দিন পরে ধান ক্ষেতের মধ্যে যুবকের মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের দড়িচর ইকর বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধান ক্ষেতের মধ্যে তিন ফুট গভীর গর্তে মাটি চাপা দেয়া অবস্থায় নিখোঁজ সাগর মুন্সির লাশ পাওয়া গেছে। নিহত সাগর মুন্সির (২১) মোড়েলগঞ্জ উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের সুতালরি গ্রামের আমজাদ মুন্সির ছেলে।

এ ঘটনায় পুলিশ ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের পূর্ব বাড়ৈখালী গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে আজাদ মোল্লা নামের এক যুবককে আটক করেছে। আটক যুবক আজাদ মোল্লা নিহত সাগর মুন্সির আপন খালোতো ভাই।
ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানান, আটক আজাদ মোল্লার দেয়া তথ্য মোতাবেক আজাদের খালাতো ভাই লাভলুদের বাড়ির পেছনের ধান ক্ষেতের মধ্যে তিন ফুট গভীর একটি গর্তের মধ্যে মাটি চাপা দেয়া অবস্থায় সাগরের লাশ উদ্ধার করা হয়েছে। সাগরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আজাদ। সাগরের লাশ পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765