বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




মদ খেতে বাধা দেওয়ায় মেয়েকে গুলি করে মারল বাবা

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯

অনেকেই বলে থাকেন, মেয়ের কাছে বাবা কখনো খারাপ হয় না। কিন্তু ভারতের উত্তরপ্রদেশের সম্বল জেলায় ঘটেছে একেবারে বিপরীত ঘটনা। বাবাকে মদ খেতে বাধা দেওয়ায় মেয়েকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে বাবা। এরই মধ্যে এই ঘটনায় শোরগোল পড়ে গেছে উত্তরপ্রদেশজুড়ে।

নিহত নিতেশ (১৭) ছোটবেলা থেকেই দেখে আসছিল, তার মদ্যপ বাবার অত্যাচারী রূপ। ঘটনার সূত্রপাত বছর ১৫ আগে। সেই সময়ই নিতেশের মা আত্মহত্যা করেন। তারপর থেকেই মদ খাওয়া শুরু বাবার।

শুরুর দিকে পরিমাণে অল্প মদ খেলেও ধীরেধীরে মাতাল হয়ে ওঠেন বাবা নেম সিং (৫২)। স্ত্রী’র মৃত্যুর পর অনেক জমিজমাও বেচে দেন তিনি। সেই সঙ্গে শুরু হয় মেয়ের ওপর অত্যাচার। মদ খেতে বাধা দিলেই মেয়েকে মারধর করেন তিনি।

স্থানীয়রা বলছেন, শনিবার রাতেও বাড়িতে বসে মদ খাচ্ছিলেন নেম সিং। সে সময় তাকে বাধা দেয় মেয়ে নিতেশ। এরপর মেয়েকে মারধর করতে শুরু করেন তিনি। হঠাৎ আরো ক্ষিপ্ত হয়ে উঠে পকেট থেকে দেশি পিস্তল বের করে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে থেকে গুলি করেন মেয়েকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে নিতেশ। হাসাপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।

বাবার মদ খাওয়ার জন্য বাড়ির বড় ছেলে গৌরব চাকরি নিয়ে চলে গেছেন অন্য জায়গায়। বাবার সঙ্গে বাড়িতে থাকতো নিতেশ আর তার এক ভাই সৌরভ। কিন্তু ঘটনার সময় বাড়িতে নিতেশ আর নেম সিং ছিলেন। ঘটনার পরই নেম সিংকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে গুলি চালানোর কথা স্বীকারও করেছেন তিনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765