রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




আড়াইহাজারে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

নারায়নগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবু সাইদ ছৈটকা (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। ওই সময়ে আহত হয়েছে চার পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। রবিবার ভোরে উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলুমদী গ্রামে এ ঘটনা ঘটে।

আবু সাইদ ছৈটকা মাহমুদপুর ইউনিয়নের জোরকারদিয়া গ্রামের নাজিম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে আড়াইহাজার ও সোনারগাঁও থানায় হত্যা , ডাকাতিসহ ৮/১০টি মামলা রয়েছে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, শনিবার বিকালে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের জোকারদিয়ায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। তার স্বীকারোক্তি মতে রবিবার ভোরে অন্য সদস্যদের আটক করতে অভিযানে গেলে তাকে ছিনিয়ে নিতে আগে থেকে সেখানে উৎ পেতে থাকা ডাকাত সদস্যরা পুলিশের উপর হামলা ও গুলি চালায়।আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদ নিহত হয় এবং পুলিশের চার সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যরা হলেন, এস আই সিরাজুল ইসলাম, এ এস আই সবুজ চন্দ্র বর্মণ, কনস্টেবল লিমন, রফিকুল ইসলাম।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ব্যাপারে থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765