বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




খুলনায় নিষিদ্ধ ঘোষিত দলের তালিকাভূক্ত দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

খুলনায় নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা, খুলনা জেলা বিশেষ শাখার তালিকাভুক্ত সন্ত্রাসী ও পেশাদার ভাড়াটিয়া খুনি সৈয়দ জাহিদুল ইসলাম ওরফে রুবেল (২৮) এবং দক্ষিণ বঙ্গের মাদক সম্রাট ও অস্ত্রধারী সন্ত্রাসী খন্দকার তারেকুজ্জামান ওরফে (৩৮) তারেককে গ্রেফতার করেছে পুলিশ। এসময়ে তাদের কাছ থেকে অত্যাধুনিক ০২টি বিদেশী ওয়ান স্যুটারগান, ০৩ রাউন্ড গুলি ও ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে ফুলতলা থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত সৈয়দ জাহিদুল ইসলাম ওরফে রুবেল খুলনা জেলার ফুলতলা থানাধীন দামোদর উত্তরপাড়া এলাকার মোঃ তোফায়েল আহমেদের ছেলে ও খন্দকার তারেকুজ্জামান ওরফে তারেক নড়াইল জেলার নড়াগাতি থানাধীন বাঐসোনা এলাকার মৃত খন্দকার আতিয়ার রহমানে ছেলে।

খুলনা জেলা পুলিশের বিশেষ শাখার তথ্যমতে, সৈয়দ জাহিদুল ইসলাম ওরফে রুবেল তালিকাভুক্ত সন্ত্রাসী, হত্যা ও অস্ত্র আইনের একাধিক মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে নওয়াপাড়া আওয়ামীলীগ নেতা ওলিয়ার হত্যা, মিন্টু হত্যাসহ ৩ টি হত্যা মামলা, ২ টি অস্ত্র আইনে মামলা এবং মাদক আইনে ২ টি মামলা রয়েছে। সে একজন পেশাদার ভাড়াটিয়া খুনি। এমনকি তার বিরুদ্ধে ফুলতলা থানায় ৬ টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী আছে। এছাড়া দক্ষিনাঞ্চলের মাদক সম্রাট হিসেবে খ্যাত খন্দকার তারেকুজ্জামান ওরফে তারেক মাদকের বিরুদ্ধে পুলিশী অভিযান জোরদার হওয়ার পর থেকে প্রায় এক বছর যাবৎ আত্মগোপনে থেকে একটি চিহ্নিত সন্ত্রাসী চক্রের ছত্রছায়ায় থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। মাদক ব্যবসা পরিচালনার পাশাপাশি একটি পেশাদার সন্ত্রাসী গোষ্ঠিকে অস্ত্র সরবরাহ করে থাকে। তার বিরুদ্ধে নড়াইল জেলার নড়াগাতি থানায় অস্ত্র আইনে ২ টি এবং মাদক আইনে ২ টি মামলা থাকায় সে র্দীঘদিন আত্মগোপনে ছিল।

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তোফায়েল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারের করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে তাদের শনাক্ত করা হয়েছে। পরে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুক্ত রায় চৌধুরী বাদি হয়ে তাদের বিরুদ্ধে ফুলতলা থানায় অস্ত্র ও মাদক আইনে ২ টি মামলা দায়ের করেছেন। আরো তথ্য উদঘাটনের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765