রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




শিল্পী সমিতির নির্বাচনে কে কত ভোট পেয়ে বিজয়ী হলেন

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আবারো নতুন করে ক্ষমতা এলেন মিশা সওদাগর ও জায়েদ খান। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৯-২১) নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন। এ নিবাচনে মিশা সওদাগর ও জায়েদ খানের পূর্ণ প্যানেল জয়ী হয়েছে।

দুই সভাপতি প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দেখা গেছে ১০২! এরমধ্যে মিশা সওদাগর পান ২২৭ ভোট আর মৌসুমী পান মাত্র ১২৫ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পেয়েছেন ২৮৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কোবরা পেয়েছেন মাত্র ৬৮ ভোট।

এছাড়া এবারের নির্বাচনে সর্বোচ্চ ভোট (৩৩৭) পেয়ে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন অভিনেতা আলেকজান্ডার বো। সহ-সভাপতি পদে নির্বাচিত মনোয়ার হোসেন ডিপজল পেয়েছেন ৩১১ ভোট, মাসুম পারভেজ রুবেল পেয়েছেন ২৯৩। তাদের সঙ্গে নানা শাহ পরাজিত হয়েছেন ৯৮ ভোট পেয়ে।

সহ-সাধারণ সম্পাদ পদে ৭১ ভোট পাওয়া সাংকু পাঞ্জাকে হারিয়েছেন ২৮১ ভোট পাওয়া আরমান। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ২৪৭ ভোট পেয়ে জিতেছেন চিত্রনায়ক ইমন। তার প্রতিদ্বন্দ্বী নূর মোহাম্মদ খালেদ আহমেদ পেয়েছেন ১০৫ ভোট। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন ২৩০ ভোটে নির্বাচিত হয়েছেন। তার সঙ্গে অভিনেতা ডন পেয়েছেন ১২২ ভোট।

কার্যকরী পরিষদ সদস্য পদে বিজয়ী ১১ জন হলেন- অঞ্জনা সুলতানা ( ৩২৪), অরুণা বিশ্বাস (৩১৫), আলীরাজ (৩৩৬), আফজাল শরীফ (২৯৩), আসিফ ইকবাল (৩১৪), আলেক জান্ডার বো (৩৩৭), জেসমিন (৩০৯), জয় চৌধুরী (৩০৩), বাপ্পারাজ (৩০১), মারুফ আকিব (২৭৩), রোজিনা (৩২০) ভোট।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরেছেন নাসরিন (১৮১), রঞ্জিতা (১২১) ও শামীম খান (চিকন আলী) (২০৩)।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765