শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




‘নজরদারিতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যম’

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০১৯

ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং অনলঅইন পোর্টাল অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে কি না, তথ্য মন্ত্রণালয় তা সার্বক্ষণিকভাবে নজরদারি ও তদারকি করছে। রোববার সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এ কথা বলেন।

এ সম্পর্কিত প্রশ্নে সরকারি দলের সাংসদ আবু জাহির দাবি করে বলেন, অনলাইন পোর্টালগুলো অসত্য তথ্য প্রচার করছে। এ বিষয়ে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে কি না? জবাবে মুরাদ হাসান আরও বলেন, কোথাও মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদ প্রচার হলে মন্ত্রণালয় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। ইতিমধ্যে ৫৭ ধারা প্রবর্তিত হয়েছে। কোথাও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন হলে ভবিষ্যতেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

অসত্য ও ভুয়া সংবাদ পরিবেশনকারী বিভিন্ন অনলাইন পত্রিকা ও নিউজ পোর্টাল বন্ধ করতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে, এ–সংক্রান্ত অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘কিছু অনলাইন নিউজ পোর্টাল আছে যারা অনেক ক্ষেত্রে সঠিক সংবাদ পরিবেশন করে না, অসত্য বা বিভ্রান্তিকর খবর দেখতে পাই। আমরা নিউজ পোর্টাল নিবন্ধনের সকল প্রস্তুতি গ্রহণ করেছি। এসব অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের জন্য ৩০ জুন পর্যন্ত আবেদনের সময় দেওয়া হয়েছিল। পরে সময় ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। আবেদনের সময় শেষ হলে এগুলো পর্যালোচনা ও যাচাই-বাছাই করে যোগ্য নিউজ পোর্টালকে নিবন্ধনের আওতায় আনা হবে। বিভ্রান্তিকর ও ভুল তথ্যের প্রচার ও প্রকাশ বন্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765